Ajker Patrika

আত্রাইয়ে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আত্রাইয়ে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত

নওগাঁর আত্রাইয়ে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে তাকে উদ্ধার করে পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

পরিবারের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় এ ঘটনা ঘটে থাকতে পারে। আজ শনিবার সকাল ১০টা নাগাদ উপজেলা সদরে এই ঘটনা ঘটে। 

আহত ব্যক্তি হলেন—জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল (৬২)। তিনি উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত মেহের চৌধুরীর ছেলে। 

আটক যুবক হলেন—শামিম হাসান সানি (২৫)। তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। 

আহত বাদলের ছেলে রানা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই আমার বাবা স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমনের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করে আসছেন। আজকে বিশা ইউনিয়নে প্রচারণার জন্য প্রস্তুতি নিয়ে সদরের সাহেবগঞ্জ বাজারের স্টলে চা-পান শেষে মোটরসাইকেলে উঠছিলেন। এ সময় পেছন থেকে এক যুবক তাকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আর আমার বাবাকে উদ্ধার করে আত্রাই উপজেলা সদর হাসপাতালে ভর্তি করায়।’ রাজনৈতিক কারণে এই হামলা হতে পারে বলে ধারণা করেছেন রানা চৌধুরী। 
 
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, ছুরিকাঘাতের ঘটনায় শামিম হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। কেন তিনি এই ঘটনা ঘটিয়েছেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত