রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল বেশি। তবে বেলা ১১টায় বৃষ্টি বাগড়া দিলে ভোটার উপস্থিতি কমে আসে। মূল শহরের বাইরের কেন্দ্রগুলোতে তুলনামূলক ভোটার উপস্থিতি বেশি।
আজ দুপুর ১২টায় শহীদ এ এইচ এম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের দুটি কেন্দ্রে সকাল থেকে ভোট পড়েছে যথাক্রমে ৩৩ শতাংশ ও ২৫ শতাংশ। কেন্দ্রে নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তারা বলছেন, সব মিলিয়ে ৪০ শতাংশের মতো ভোট পড়তে পারে।
৬৪ নম্বর কেন্দ্রে ভোটার ২ হাজার ১০৮ জন। ভোট গ্রহণ চলছে সাতটি বুথে। প্রতিটি বুথে ভোটার ৩০১ জন করে। এই কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯৬টি, যার শতকরা হার দাঁড়ায় ৩৩ শতাংশ।
এর পাশেই ৬৩ নম্বর কেন্দ্রের ভোটারসংখ্যা ১ হাজার ৯৪৪ জন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৪১টি। শতকরা হিসাবে আসে প্রায় ২৫ শতাংশ।
ভোট দিতে আসা মোসলেমউদ্দিন বলেন, ‘আমার স্ত্রী বৃষ্টির আগেই ভোট দিয়েছে। তার অন্য একটি কেন্দ্র ছিল। আমি অসুস্থ তাই আমাকে নিয়ে এই কেন্দ্রে এসেছে।’
৬৪ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মিয়াজউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির আগে তাঁর কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো ছিল। বৃষ্টির সময় ভোটার উপস্থিতি একদম কমে যায়। তবে বৃষ্টি শেষ হতেই আবার ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
৬৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোস্তফা নুরুল ইসলাম জানান, তাঁর কেন্দ্রের ভোটার উপস্থিতি তুলনামূলক একটু কম। সকাল থেকে প্রায় ২৫ শতাংশের মতো ভোট পড়েছে। বৃষ্টির কারণে ভোটাররা কেন্দ্রে আসতে পারেননি। তবে এখন বৃষ্টি শেষ হওয়ায় আবার কেন্দ্রে তুলনামূলক ভোটার উপস্থিতি বেড়েছে।
রাজশাহীতে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শহরের ভেতরের কেন্দ্রগুলোতে তুলনামূলক উপস্থিতি কম থাকলেও শহরের বাইরের কেন্দ্রগুলোতে উপস্থিতি অনেক বেশি লক্ষ করা যায়। তবে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কমে আসে।
নগরীর স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয় সকাল ৯টায় ভোট দেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তবে তাঁর কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন চোখে পড়েনি। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ভোট দেন ১৬ নম্বর ওয়ার্ডের আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই ওয়ার্ডের সব কেন্দ্রে সকাল থেকেই অনেক বেশি ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে। ভোটাররা বলছেন, তাঁরা সকাল ৮টায় কেন্দ্রে চলে এসেছেন ভোট দিতে। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত অনেকেই প্রায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেও কেন্দ্রে ঢুকে ভোট দিতে পারেননি।
অনেক নারী ভোটার জানিয়েছেন, তাঁরা কয়েকবার ইভিএম মেশিন পরিবর্তন করতে দেখেছেন। হয়তো ইভিএমে কোনো সমস্যা হওয়ায় এসেই কেন্দ্রে ভোট নিতে দেরি হচ্ছে। সব কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক। ইভিএমে ভোট গ্রহণ চলছে ধীরগতিতে।
এর আগে এ এইচ এম খায়রুজ্জামান লিটন আজকের পত্রিকা কে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ভোটার উপস্থিতি বাড়বে।
একই রকম কথা বলেছেন জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম। তিনিও বৃষ্টি নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বিবি মরিয়ম শান্তা বলেন, ‘শিক্ষকের অভাবে ঠিকমতো ক্লাস হয় না। বিদ্যালয়ে কোনো টিউবওয়েল নেই। তাই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পাশের বাড়িতে যেতে হয়। বাংলার শিক্ষক থাকলেও গণিত ও ইংরেজির শিক্ষক নেই। শিক্ষক না থাকলে কীভাবে পড়ালেখা হবে? আমি নবম শ্রেণিতে পড়ি।
১৫ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইনে ঘুমিয়ে থাকা দুই যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১৯ মিনিট আগে
মো. রফিকুল ইসলাম হিরণ একসময় মাছঘাটের শ্রমিক ছিলেন। মাধ্যমিক না পেরিয়েই দন্ত চিকিৎসক বনে গেছেন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বারও খুলে বসেছেন। তাঁর নামের সঙ্গে ‘এলএমএএফ’ ও ‘ডিএমএ’ পদবি সাঁটিয়ে দিয়েছেন। মোহনগঞ্জ ছাড়াও জেলা সদর ও আটপাড়াতেও হিরণের দন্ত চিকিৎসার চেম্বার রয়েছে।
২৪ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। ৭ জন শিক্ষক কর্মরত থাকা বিদ্যালয়টির এমন ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা...
৩১ মিনিট আগে