
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই থেকে তিন বিঘা জমির পান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, শত্রুতাবশত কেউ আগুন ধরিয়ে দিয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এশা ও তারাবির নামাজের সময় হঠাৎ আগুন-আগুন চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন পানের বরজে আগুন জ্বলছে। তাঁরা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের দেড় বিঘা এবং পারিলা গ্রামের গোলাম নবীর ১৮ কাঠা জমির পানের বরজ পুড়ে যায়। দুই চাষির দাবি, এতে তাঁদের ৭ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। চৈত্র মাসে ভালো দামের আশায় পান সংরক্ষণ করে রেখেছিলেন বলে জানান তাঁরা।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মী মোহাম্মদ আলী জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে—এমন খবর পেয়ে তাঁরা পথ থেকেই ফিরে যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রেলওয়ের বিভাগীয় ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
৫ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত রবিউল ইসলাম সিকদারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও দ্রুত বিচারের দাবিতে আন্দোলন হয়েছে।
৮ মিনিট আগে
গত ২ জানুয়ারি রাতে অভিযুক্ত ওই শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে নেন। পরে মারধরের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয়। এর আগেও ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করা হয়।
২২ মিনিট আগে
পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাতনামা ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে