
নওগাঁর নিয়ামতপুরে ভোটকেন্দ্রে যাওয়ার পথে নকুল চন্দ্র দাস নামের এক ওয়ার্ড সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।
নকুল চন্দ্র দাসের ছেলে বলেন, ‘বাবা নিয়ামতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। তাঁর প্রতীক বৈদ্যুতিক পাখা। ভোটের মাঠে প্রচারে সরব ছিলেন তিনি। আজ সকালে ভোটকেন্দ্রে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থতাজনিত কারণে ভোটের দিন সকালে কেন্দ্রে যাওয়ার পথে রিকশাভ্যানে ওঠার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে নকুল মারা যান। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ভোট গ্রহণ যথারীতি চলছে।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নিয়ামতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাসের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তাঁর মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’
প্রসঙ্গত, উপজেলায় ৮টি ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৯০টি, বুথের সংখ্যা ৫৮৬টি। ৮ ইউনিয়নে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে