
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন ৯ জন রোগী ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১১ জন।
২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এখন হাম আইসোলেশন ওয়ার্ডে ১৫৩ জন রোগী ভর্তি আছে। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৫৫৯ জন ভর্তি হয়েছে। আর মারা গেছে ৪৯ জন।

আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ জন্য গতকাল রোববার ঢাকা জেলা প্রশাসকের সহযোগিতা চেয়েছেন তিনি।
২৭ মিনিট আগে
যশোরের চৌগাছা উপজেলায় তেলের পাম্পে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা দেড়টার দিকে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানাসংলগ্ন আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
নরসিংদীর মাধবদী উপজেলার নূরালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জুলাই হত্যা মামলার আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় নূরালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৩৬ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান ওরফে শামীমকে (৬৫) গত শনিবার দুপুরে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তবে পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার ছাড়াও যে কেউ মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে আজকে পুলিশই বাদী হয়ে একটি
১ ঘণ্টা আগে