
উজান থেকে নেমে আসা ঢলে করতোয়া নদীর পানি বেড়ে বগুড়ার শেরপুর পৌর শহর ও গাড়িদহ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত ১০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদের মধ্যে ১২টি পরিবার আশ্রয় নিয়েছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে।
গতকাল শনিবার (৯ আগস্ট) সন্ধ্যার পর থেকে করতোয়া নদীর পানি দ্রুত বাড়তে শুরু করে। এর প্রভাবে গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রাম ও শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া ও পূর্ব ঘোষপাড়া মহল্লার বহু বসতবাড়িতে পানি ঢুকে পড়ে।
আজ রোববার (১০ আগস্ট) সরেজমিন দেখা গেছে, তিনটি এলাকায় বাড়িঘরে হাঁটু থেকে কোমর সমান পানি জমে আছে। এসব এলাকায় অধিকাংশ পরিবার নিম্ন আয়ের হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে।
শেরপুর পানি উন্নয়ন শাখার উপসহকারী প্রকৌশলী নিবারণ চক্রবর্তী জানান, ভারী বর্ষণের কারণে করতোয়া নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, যা উজান থেকে দ্রুতগতিতে নেমে আসছে।
আজ দুপুরে শেরপুর সরকারি ডি জে হাইস্কুলে গিয়ে দেখা যায়, বন্যার কারণে এখানে ১২টি পরিবার আশ্রয় নিয়েছে। তারা সবাই নিম্ন আয়ের পরিবার এবং বেশির ভাগই দিনমজুর।
গাড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান ও শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এবং অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম বলেন, শনিবার দুপুরের পর থেকে উজান থেকে পানি নেমে আসায় নদীর পানি হঠাৎ বৃদ্ধি পায় এবং তা তীর উপচে বসতবাড়িতে ঢুকে পড়ে।
পূর্ব ঘোষপাড়া মহল্লার পানিবন্দী কয়েকটি পরিবার জানায়, ভারী বর্ষণে নদী ভরে ওঠার পর শনিবার দুপুরে উজান থেকে পানির স্রোত বেড়ে যায় এবং তা রাতের মধ্যেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আজ সকালে অন্তত ১২টি পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা এখনো প্রস্তুত হয়নি। দ্রুত এই তালিকা তৈরি করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার ঘাঘরকান্দা-ব্যাপারীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে স্থানীয় বিএনপির কার্যালয়সহ কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। নিহত ব্যক্তিরা হলেন হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন। তাঁরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।
৩ ঘণ্টা আগে
প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীতশিক্ষক কামরুদ্দীন আবসারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কামরুদ্দীন আবসারের মরদেহ আনা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনপর্ব চলে।
৩ ঘণ্টা আগে