
রাজশাহীর পবা উপজেলায় কৃষকের বাড়িতে নিয়মবহির্ভূতভাবে মজুত রাখা ১২৯ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষক মামুনুন্নবী মিলনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।
আজ বুধবার দুপুরে বড়গাছী ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনুল আবেদীন। মামুনুন্নবী মিলনের বাড়ির গুদাম থেকে ৪৮ বস্তা এমওপি ও ৮১ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত গুদাম ও বিক্রয়কেন্দ্র তদারকি করা হচ্ছে। কেউ অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে মামুনুন্নবী মিলনের দাবি, বিক্রির জন্য নয়, নিজের জমিতে আলু চাষের জন্য সারগুলো রাখা হয়েছিল। তিনি বলেন, গত বছর ৪৫ বিঘা জমিতে আলু চাষের পর সারগুলো বেঁচে যায়। চলতি মৌসুমে প্রয়োজনের সময় সার না পাওয়ার আশঙ্কায় সেগুলো মজুত করেছিলেন।
অভিযানে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, সারের অবৈধ মজুত ঠেকাতে তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষক মঞ্জু বলেন, সারের সংকটের কারণে কপি চাষে সমস্যা হচ্ছিল। সরকারি দামে এক বস্তা টিএসপি ও এক বস্তা এমওপি কিনতে পেরে তিনি স্বস্তি পেয়েছেন।

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
৬ মিনিট আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত
১১ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীর পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প-সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা ও কর্মকর্তারা আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার চরের জমি ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
১৩ মিনিট আগে
বগুড়ার ধুনটে সড়কের সরকারি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
১৭ মিনিট আগে