
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক কক্ষে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় এক সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাত প্রায় ৩টার দিকে এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবলু মন্ডলকে (৩৮) উপজেলার ছোট এলাঙ্গী গ্রামের আব্দুর রশিদের ছেলে ও এলাঙ্গী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
মামলা সূত্রে জানা গেছে, এলাঙ্গী গ্রামের মজিবর মন্ডলের স্ত্রী মর্জিনা খাতুন প্রায় ২ বছর ধরে দৈনিক মজুরিতে এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন। শনিবার রাতে ওই স্বাস্থ্য কেন্দ্রের আবাসিকের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। রাত প্রায় আড়াইটার দিকে বাবলু মন্ডল ওই আবাসিকের সীমানা প্রাচীর টপকে ভেতর প্রবেশ করে মর্জিনার কক্ষের দরজা ভাঙচুরের চেষ্টা চালায়।
মর্জিনা খাতুন প্রাণভয়ে কৌশলে পেছনের দরজা দিয়ে ওই কক্ষ থেকে পালিয়ে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় ক্ষুব্ধ হয়ে ওই কক্ষের ভেতর অগ্নিসংযোগ করে বাবলু মন্ডল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের আগুন নিয়ন্ত্রণের সময় বাবলু মন্ডলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এলাঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসক কর্মকর্তা আফরোজ হায়দার বাদী হয়ে বাবলু মন্ডলের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, স্বাস্থ্য কেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাবলু মন্ডলকে কারাগারে পাঠানো হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে