বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটরেরা কৃষকদের সেচের পানি দেওয়ার সময় স্বজনপ্রীতি করেন। সিরিয়াল না মেনে তারা তাদের আত্মীয়-স্বজনকে আগে পানি দেন। আর সাধারণ কৃষকের জমি ফেটে চৌচির হয়ে যায়। গেল বোরো মৌসুমেই বিএমডি-এ এমন ৬১টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে অভিযোগের ভিত্তিতে ১০ জন নলকূপ অপারেটরকে চাকরিচ্যুত করা হয়েছে।
‘বরেন্দ্র অঞ্চলে পানি সংকট দূরীকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় বিএমডিএর পক্ষ থেকেই অভিযোগ প্রাপ্তি ও চাকরিচ্যুতির এই তথ্য জানানো হয়েছে। বিএমডিএ এবং সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশনের (সিসিবিভিও) যৌথ উদ্যোগে আজ সোমবার বিএমডিএর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মুক্ত আলোচনায় উপস্থিত কৃষক, সাংবাদিক ও উন্নয়নকর্মীরা সেচ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ‘ডিপ টিউবওয়েল অপারেটরদের বিরুদ্ধে আপনারা অভিযোগ দেন। আমরা সেটা খতিয়ে দেখি। আমরা আদিবাসী-বাঙালি আলাদা করে দেখি না। কোনো অভিযোগ পেলে আমরা সেখানে যাই, পরিদর্শন করি, সমস্যার কথা শুনি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিই। গেল মৌসুমে ৬১টি অভিযোগ আমার কাছে এসেছে, যার অধিকাংশই পানির সিরিয়াল সংক্রান্ত।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ বলেন, ‘ইতিমধ্যে আমরা অভিযোগের ভিত্তিতে ১০ জন অপারেটরকে অপসারণ করেছি। আপনাদের আমি অভয় দিচ্ছি, আপনারা অধিকার সম্পর্কে সচেতন হোন। কৃষকদের সমস্যার কথা জানতে একটি হটলাইন সেবা চালু করা হবে।’
সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল স্বপন। সভা সঞ্চালনা করেন সিসিবিভিও’র প্রকল্প সমন্বয়কারী ইথার আরিফ। কী-নোট উপস্থাপন করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে