নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার ২০ জন ওয়ার্ড কাউন্সিলরের মেয়াদ শেষ হলেও সম্মানী ভাতা পাননি তাঁরা। ২০১০ ও ২০২০ সালে নির্বাচিত কাউন্সিলরের নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রাপ্য ভাতা ১৯ লাখ টাকা এখনো বকেয়া রয়েছে। মেয়ররা একে অপরের ওপর দোষ চাপিয়ে দায় এড়িয়ে গেছেন বলে অভিযোগ কাউন্সিলরদের। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে অভিযোগ পত্র দিয়েছেন ভাতাবঞ্চিত কাউন্সিলররা।
গোপালপুর পৌরসভার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে ২০০৫ সালে ৯টি ওয়ার্ড কাউন্সিলর পদে আবদুল বারি বাবলা, নাজির হোসেন, শাহাবাজ আলী, সেলিম রেজা, আবুল কালাম, বিমলেন্দু কর, গোলজার হোসেন, আব্দুল কুদ্দুস মালিথা ও আনিসুজ্জামান বাবু নির্বাচিত হন। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডে নাজমা বেগম, রশিদা খানম ও তহমিনা বেগম নির্বাচিত হন। এই মেয়াদে তাঁদের মাসিক সম্মানী ভাতা ছিল তিন হাজার টাকা। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এই ভাতা পরিশোধ করার কথা থাকলেও মেয়াদ শেষে তাদের ভাতা মোট বকেয়া পড়ে ৫ লাখ ৬৪ হাজার টাকা। গত ১৬ বছরেও তা পরিশোধ করা হয়নি।
জানা যায়, চার জন কাউন্সিলর ২০১৫ ও ২০২১ সালে নির্বাচিত হন। বকেয়া সম্মানী ভাতার জন্য কাউন্সিলররা দায়িত্বরত তৎকালীন মেয়রদের কাছে বারবার জানিয়েও এর সমাধান পাননি। মেয়ররা একে অপরের ওপর দোষ চাপিয়ে দায় এড়িয়ে গেছেন বলে অভিযোগ কাউন্সিলরদের। গত ২৭ সেপ্টেম্বর ২০২১ বকেয়া ভাতার দাবিতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তাঁরা।
সাবেক কাউন্সিলর সেলিম রেজা বলেন, ২০০৫ ও ২০১৫ সালে ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হন। তাঁর প্রাপ্য সম্মানী ভাতা মেয়ররা নিয়মিত পরিশোধ করেননি। তিনি ১৬ বছর ধরে ভাতা বঞ্চিত রয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ডর কাউন্সিলর রশিদা খানম বলেন, 'প্রায় ১ লাখ ২২ হাজার টাকার ভাতা বকেয়া পাওনা রয়েছে। সরকার ২০১৫ সালে সম্মানী ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করেছে। বকেয়া পরিশোধ না করায় তিনি সে সুবিধাভোগ করতে পারছেন না।'
গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, 'পৌরসভার রাজস্ব আদায় থেকে বেতন-ভাতার টাকা পরিশোধ করা হয়ে থাকে। রাজস্ব কম হওয়ায় আর্থিক সংকটে তাঁর সময়ে ৮ মাসের সম্মানী ভাতা বকেয়া পড়েছে। তাঁর আগের মেয়র মঞ্জুরুল ইসলাম বিমলের সময় ৭ মাসের ভাতা বকেয়া ছিল।'
নব নির্বাচিত মেয়র রোখসানা মোর্ত্তজা লিলি বলেন, তিনি আট মাস হলো দায়িত্ব নিয়েছেন। তাঁর আগের মেয়াদে দায়িত্বে থাকা মেয়রগণ ভাতার টাকা পরিশোধ না করায় সমস্যা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এক মাসের বকেয়া পরিশোধ করা হয়েছে। পর্যায়ক্রমে সমস্ত বকেয়া পরিশোধের চেষ্টা করা হবে বলে তিনি জানান।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে