
বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন কবিরাজ।
নিহতের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ধরমোকাম উত্তরপাড়ার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড শ্রমিক লীগের সহসভাপতি আব্দুল লতিফ (২৮) নামের এক যুবক আকবরকে বাড়ি থেকে ফোনে ডেকে নেন। এরপর তাঁদের একসঙ্গে চায়ের দোকানে দেখা যায়। রাত ১১টার দিকে ধরমোকাম চার মাথায় দুজনকে ধস্তাধস্তি করতে দেখে এলাকার কিছু লোক। তারা এগিয়ে গেলে লতিফ পালিয়ে যান। এ সময় আকবর আলী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। তাঁকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পুত্রবধূ বলেন, ‘লতিফের ফোন পেয়ে আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর কী হয়েছে আর বলতে পারি না।’
নিহতের ছেলে শাহ জামাল বলেন, ‘একজন প্রতিবেশী বাবার আহত হয়ে পড়ে থাকার খবর দেন। আমি সেখানে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তিনি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি দা, চাদর ও মোবাইল ফোন উদ্ধার করেছে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
২০ মিনিট আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
২ ঘণ্টা আগে