
বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নাধীন পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। গতকাল শুক্রবার বিএডিসির পাবনার টেবুনিয়া খামারে অনুষ্ঠিত ‘আমন ধান বীজের গ্রো-আউট টেস্ট’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অধিক ফসল উৎপাদনে ভালো বীজের কোনো বিকল্প নেই। মূলত: বীজই হচ্ছে ফসল উৎপাদনের জীবন্ত উপকরণ।
রুহুল আমিন আরও বলেন, বিএডিসি প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষকদের কাছে মানসম্পন্ন বীজ সরবরাহ করার কাজটি যথাযথভাবে সম্পাদন করে যাচ্ছে। তবে এখানেই থেমে থাকলে চলবে না। কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষককুলের চাহিদার সঙ্গে সংগতি রেখে এবং বেসরকারি বীজ উদ্যোক্তাদের সঙ্গে প্রতিযোগিতায় কার্যকরভাবে টিকে থেকে বীজের গুণগতমান আরও বাড়ানোর ক্ষেত্রে তিনি গুরুত্বারোপ করেন। কৃষি উপকরণ প্রাপ্তিতে কৃষকেরা যাতে কোনোরূপ হয়রানি/বৈষম্যের শিকার না হয় সে জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
চেয়ারম্যান বিএডিসি পরবর্তী সময়ে ‘পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলার ক্ষুদ্র সেচ উন্নয়ন’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, যে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে কোনোরূপ অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না। সব ধরনের আর্থিক শৃঙ্খলা অনুসরণপূর্বক দরপত্র প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তিনি নির্দেশনা দেন। একই সঙ্গে সব ভৌত কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পাদনেও পরামর্শ দেন।
পরিদর্শনকালে প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
১০ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে