রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার বিকেল ৫টার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) অধীনস্থ ৬৮/২-এস সীমান্ত পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের আবদুর রহিমের ছেলে আইনুল হক (৫৫) এবং একই গ্রামের জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ (৪০)।
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ দুই ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাঁদের আটক করা হলে তাঁরা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল।

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ২০১০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে কয়েক দফায় সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৩ মিনিট আগে
মোবাইল ফোনে ধারণ করা আপত্তিকর ভিডিও দেখিয়ে ক্রমাগত টাকা দাবি ও ব্ল্যাকমেল করার জেরে ময়মনসিংহে অটোরিকশার মালিক ও স্বর্ণকার নিরঞ্জন চন্দ্র সূত্রধরকে (৫৪) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
৪ মিনিট আগে
রাজধানীর মিরপুরে নিম্ন আয়ের মা ও শিশুদের প্রায় ৫০ বছর ধরে সেবা দিয়ে আসা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন নারীপক্ষ। হাসপাতালটি ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে তারা।
৫ মিনিট আগে