গত কয়েক দিন থেকেই নানাভাবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদ্যাপন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আর্জেন্টিনার জয়ে এবার একটি গরু ও খাসি জবাই করে ভূরিভোজের মাধ্যমে বিজয় উদ্যাপন করেছে তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠে (ইবলিশ চত্বর) এ ভূরিভোজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা আর্জেন্টিনা ফ্যানস ক্লাব এ ভোজের আয়োজন করে।
এদিন সকালে গরু-খাসি জবাই করে রান্না শুরু করা হয়। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে সমর্থকদের আনাগোনা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকেরা আনন্দ উল্লাস করতে থাকে। আর্জেন্টিনা ছাড়াও ব্রাজিল, ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য দলের সমর্থকেরাও সেখানে আসেন এবং ভূরিভোজে অংশ নিতে রেজিস্ট্রেশন করে। আনন্দ-উল্লাসে তাঁরাও যোগ দেন। দুপুর আড়াইটার দিকে খাবার বিতরণ শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ভোজে অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক আরিফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিশ্বকাপ বঞ্চিত ছিলাম। অবশেষে আমরা মেসির হাত ধরে ট্রফি জিতেছি। বিশ্বকাপ চলাকালে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মজা করেছি। অনেককে নিয়ে ট্রল করেছি। যদিও সেগুলো সিরিয়াস কোনো বিষয় নয়। অবশেষে সব ভুলে এমন একটি আয়োজনের মধ্য দিয়ে আমরা আবার একত্র হতে পারছি, এ জন্য খুব ভালো লাগছে।’
ভোজের বিষয়ে জানতে চাইলে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উপদেষ্টা ও রাবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘মেসির অপূর্ণতা বলতে শুধু বিশ্বকাপটাই ছিল না। তাই মেসির জন্য আর্জেন্টিনা সমর্থকদের প্রাণের আকুতি ছিল একটা বিশ্বকাপ অর্জন। আর্জেন্টিনা সেটি করে দেখিয়েছেন। গত কয়েক দিন থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোমাঞ্চকর এই বিজয় উদ্যাপন করছে। সেই উৎসবকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা গরু-খাসি জবাই করে ভোজের আয়োজন করেছি। আর্জেন্টিনা সমর্থক ছাড়াও অন্য দলের সমর্থকেরাও এ আয়োজনে অংশ নিয়েছে। এতে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করছি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে