
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনতে গিয়ে বাংলাদেশি এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটকের পর নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে সীমান্ত পিলার ১৯/৭ এস এলাকা দিয়ে প্রবেশের পর আজ রোববার তাঁর মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে।
নিহত যুবকের নাম মো. রবিউল ইসলাম (৩৫)। তিনি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) জহুরপুর ট্যাক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯/৭ এস এলাকা দিয়ে তিন যুবক গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করেন।
এ সময় রঘুনাথগঞ্জ থানা এলাকার বিএসএফের পাতলা টোলা সাবক্যাম্পের সদস্যরা মো. রবিউল ইসলামকে আটক করেন। এর মধ্যে তাঁর সঙ্গে থাকা মো. মানারুল (৪০) ও মো. রমজান আলী (৩৫) নামের দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হন। আজ সকালে আটক রবিউল ইসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য রহজান আলী বলেন, ‘ভোররাতে তিনজন মিলে গরু আনতে ভারতে যায়। পরে জানতে পারি, রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পাই।’
এ বিষয়ে জানতে চাইলে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘রবিউল ইসলাম নামের এক বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার অভিযোগ তার পরিবার আমাদের কাছে জানিয়েছে। বিষয়টি আমরা বিএসএফকে অবহিত করেছি। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।’

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন আট প্রার্থী। এর মধ্যে পাঁচজনই তাঁদের জামানতের টাকা হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে ১ লাখ ৩৯ হাজার ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার।
১৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জাতীয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহিম সাকি জয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
৩৮ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পাওয়া ফলাফলে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সব আসনের ফলাফলে পোস্টাল ব্যালটের ফলও যুক্ত করা হয়েছে।
৪৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
১ ঘণ্টা আগে