
বগুড়ার ধুনট থানা থেকে অটো ভ্যান চুরির মামলার এক আসামি পালিয়ে যাওয়ায় এক পুলিশ কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। কর্তব্যে অবহেলার অভিযোগে বগুড়া পুলিশ সুপারের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়েছে জানা গেছে।
আজ বুধবার দুপুরের পর ধুনট থানা থেকে তাঁদের প্রত্যাহার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল মোত্তালিব ও শাহাদত হোসেন এবং পুলিশ উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
থানা-পুলিশ বলছে, বুধবার দুপুরের দিকে উপজেলার মানিকপোটল গ্রামের আব্দুস সোবহানের একটি অটো ভ্যান মরিচতলা বাজার এলাকা থেকে চুরি করে দুর্বৃত্তরা। এ অবস্থায় চুরি করে নেওয়া অটো ভ্যানটি একই এলাকার মথুরাপুর বাজারে বিক্রির চেষ্টা করে তারা। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে গণধোলাই দেয় এবং মধ্যরাত তিনটার দিকে থানা-পুলিশকে খবর দেওয়া হয়।
পরে পুলিশ গিয়ে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে মিনু মিয়া (৩৬) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই চান মিয়ার ছেলে শাকিল (২৪) ও একই গ্রামের সোহাগ বাবুকে (৩০) আটক করে থানায় নেয়। কিন্তু জনতার গণধোলাইয়ে অসুস্থ সোহাগ বাবুকে ধুনট থানা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতিকালে থানার প্রধান ফটকে এসআই শহিদুল ইসলামের হাত থেকে সোহাগ বাবু পালিয়ে যায়। এ ঘটনায় অটো ভ্যানের মালিক বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিনু মিয়া ও শাকিলকে মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় মামলার বাদী অটো ভ্যানচালক আব্দুস সোবহান আজকের পত্রিকাকে জানান, চুরি যাওয়া অটো ভ্যান উদ্ধারসহ তিনজনকে আটক করেছিল পুলিশ। এর মধ্যে সোহাগ বাবু নামে একজন পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
কীভাবে আসামি পালিয়ে গেল জানতে চাইলে উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের দুই কনস্টেবলের হেফাজতে দিয়েছিলাম। তাদের কাছ থেকে সোহাগ বাবু নামে এক আসামি পালিয়ে গেছে।’
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কর্তব্যে অবহেলার অভিযোগে বগুড়া পুলিশ সুপারের নির্দেশে এসআই শহিদুল ইসলাম ও কনস্টেবল মোত্তালিব এবং শাহাদত হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে