
ভোটারদের টিসিবির কার্ড নিয়ে রেখে পছন্দের প্রার্থীর জন্য ভোট নেওয়ার চেষ্টার অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-১ নিযাম-উল-আযিমকে আটক করেছে যৌথ বাহিনী। নিযাম-উল-আযিম রাসিকের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
গতকাল শনিবার মধ্যরাতে নিজ বাসা থেকে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। নিযাম-উল-আযিম রাজশাহী-২ (সদর) আসনের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষে কাজ করছিলেন।
র্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, কাউন্সিলর নিযাম-উল-আযিমের ব্যাপারে অভিযোগ আসে যে পছন্দের প্রার্থীর জন্য ভোট নিতে ভোটারদের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্ড জব্দ করে রেখেছেন। তাঁর পছন্দের প্রার্থীকে ভোট না দিলে টিসিবির কার্ড বাতিল করা হবে বলেও হুমকি দেন। এ ব্যাপারে গতকাল তাঁকে সতর্ক করা হলেও তিনি টিসিবির কার্ড ফেরত দেননি। তাই রাতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী তাঁর বাসায় অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করা হয়।
তিনি আরও জানান, নিযাম-উল-আযিম এখন র্যাবের হেফাজতেই আছেন। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে