
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে সব পশুর হাটে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক বসবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, জেলাপর্যায়ে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে এই মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসানো হবে। সেখানে ভেটেরিনারি সার্জন থাকবেন, তাঁরা পশুদের চিকিৎসা দেবেন। আজ শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ নিয়ন্ত্রণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোরবানির ঈদের ব্যাপারে মন্ত্রণালয়ের মিটিং হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী বাইরের পণ্য ভেতরে নিয়ে আসার চেষ্টা করবেন। সেটা বন্ধ করা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজিবি ও নৌ পুলিশকে এ বিষয়ে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদা আখতার আরও বলেন, ‘গবাদিপশুর পাশাপাশি মানুষেরও কিছু চিকিৎসাসেবা থাকা দরকার। গরু-ছাগলের পেছনের যে মানুষ, তাঁরা যেন নিরাপদে আসতে পারেন, নিরাপদে ফেরত যেতে পারেন, সেটারও আমরা ব্যবস্থা নিচ্ছি।’
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাণিজ্যিক বিদ্যুৎ বিল নির্ধারণকে দুঃখজনক ঘটনা উল্লেখ করে ফরিদা আখতার বলেন, কৃষিতে যে হারে বিদ্যুৎ বিল নেওয়া হয়, একই হারে মৎস্য ও প্রাণিসম্পদে নেওয়া হয় না। এতে ছোট খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি নিরসনে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন বলে জানান উপদেষ্টা। এ ছাড়া যেসব নারী গবাদিপশু পালন করেন, তাঁদের জন্য প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।
মতবিনিময় সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক আনন্দ কুমার অধিকারী, বিভাগীয় মৎস্য দপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতোয়ার রহমান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্টেশন ইনচার্জ ড. মোহাম্মদ আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
২ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
২ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
২ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
৩ ঘণ্টা আগে