
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই ওপার থেকে শোনা গেল গুলির শব্দ। গুলিতে মোহাম্মদ শহীদুল ইসলাম নামের (২২) এক যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ১৮২ নম্বর মেইন পিলারের কাছে গুলির ঘটনা ঘটে।
জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তের বাগিচাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮-৯ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। তাতে আহত শহীদুল ইসলাম শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গভীর রাতে ৮-৯ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে, তখন বিএসএফ এ ধরনের ফাঁকা গুলি করে থাকে। তবে গুলিতে কেউ হতাহত হয়েছে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি তিনি।
বিএসএফের শ্মশানি ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়েছেন বলে শোনা যাচ্ছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, অন্তত তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।
এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নো-ম্যান্স ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখনো উত্তেজনা আছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘গতকাল শুক্রবার রাত ২টার দিকে চাকপাড়া সীমান্তে তিন রাউন্ড গুলির শব্দ আমরা পেয়েছি। অবশ্যই এসব গুলি কারা করেছে তা আমরা নিশ্চিত নই। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা এবং তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় এক যুবক আহত হয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৬ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে