
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার লাশের ওপর তেল ছিটানো ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুর জেলার নগরকান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম নজরুল ইসলাম নজির (৩৩)। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়া গ্রামের আকবর শেখের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, গত ৫ আগস্ট জুমার নামাজের পর ‘ইমান-আকিদা রক্ষা কমিটির’ ব্যানারে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশসহ অর্ধশত মানুষ আহত হয়। হামলায় নিহত হন নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরে নুরাল পাগলার মরদেহটি কবর থেকে তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে থানায় মামলা করেন।
অন্যদিকে নুরাল পাগলার আস্তানায় হামলায় ভক্ত রাসেল মোল্লা নিহতের ঘটনায় ৮ সেপ্টেম্বর রাতে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতনামা ৪ হাজার জনকে আসামি করে মামলা করেন তাঁর বাবা আজাদ মোল্লা। মামলায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগ আনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব আরও বলেন, এ ঘটনায় দুটি মামলায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৯ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে