
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্বাচনী কর্মিসভায় যাওয়ার পথে আনারস প্রতীকের দুই সমর্থককে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের গোরস্থানের পাশে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন হামলায় দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের ছামাদ মন্ডলের ছেলে সালাম মন্ডল (৫৬) এবং একই গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০)।
হাসপাতালে চিকিৎসাধীন সালাম মন্ডল বলেন, ‘শনিবার সন্ধ্যার পর সোনাপুর বাজারে বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের আনারস প্রতীকের নির্বাচনী কর্মিসভা ছিল। আমি ও জাহাঙ্গীর ওই সভায় যাওয়ার পথে আরেক চেয়ারম্যান পদপ্রার্থী এহসানুল হাকিম সাধনের সাত-আট জন সমর্থক মোটরসাইকেল প্রতীকের স্লোগান দিতে দিতে এসে হাতুড়ি দিয়ে আমাদের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আমাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমি চারবার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ভোটাররা আমার পক্ষে থাকার কারণে নিশ্চিত পরাজয় জেনে ভয়ভীতি প্রদর্শনের জন্য আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধন সন্ত্রাসী বাহিনী দিয়ে একের পর এক আমার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসনের কাছে আমি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই।
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান পদপ্রার্থী এহসানুল হাকিম সাধন বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছাড়ানো হচ্ছে। তাদের কর্মীরা অন্যভাবে আহত হলেও আমাদের কর্মীদের ওপরেই চাপানো হয়।’
বালিয়াকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ‘হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থল পুলিশ পাঠাই। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২০ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ মিনিট আগে