
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মসজিদে দোয়া ও মাহফিলের মিষ্টি খেয়ে ১২ মুসল্লি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন দেলোয়ার হোসেন, মাহিম, মুস্তাফিজুর, মোরসালিন, সোহান, রিমন, শিহাব, আরিফ, মিন্টু, মিনার, মোজাম ও সাইদুল ইসলাম সোহান। তাঁরা সবাই ওই এলাকার বাসিন্দা।
সদর হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনরা জানান, শুক্রবার রাতে শবে বরাতের নামাজ শেষে বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও মাহফিল হয়। মাহফিলে মিষ্টি (চমচম) খাওয়ার পরপরই ১২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়েছেন। চারজন বেশি অসুস্থ হওয়ায় ফরিদপুরে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁরা শঙ্কামুক্ত।

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
২ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
২ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
২ ঘণ্টা আগে