
রাজবাড়ীর পাংশায় এক যুবককে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে মারধর এবং হাতের নখ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাঁকে উদ্ধার করে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত যুবকের নাম মুকুল মণ্ডল। তিনি মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের বিশু মণ্ডলের ছেলে। বুধবার বিকেলে একই ইউনিয়নের তেলিগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুজন মিয়া বলেন, ‘আমি মুকুল কাকার সঙ্গেই ছিলাম। পথে মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে তা আনতে যাই। তখন কাকা চরহরিণাডাঙ্গা স্কুলের মাঠে ছিলেন। সে সময় চারটি মোটরসাইকেলে করে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত এসে তাঁকে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে তেলিগাঁতি স্কুলের মাঠে নিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রাখে।’
মুকুলের চাচা নায়েব আলী জানান, খবর পেয়ে তাঁরা তেলিগাঁতি স্কুলে গিয়ে দেখেন মুকুলকে পিটিয়ে ফেলে রাখা হয়েছে। তখন সেখানে অপরিচিত দুই ব্যক্তি ছিলেন। তাঁরা মুকুলকে উদ্ধারে বাধা দেন। এরপর পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কুতুব আহমেদ বলেন, ‘আহত যে রোগীকে নিয়ে আসা হয়েছিল, তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া বাম হাতের নখ তুলে ফেলা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে পাংশা থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাহরিয়ার বিন মতিনের সরকারি অনুদানের টাকা দিয়ে তাঁর বাবা মোহাম্মদ আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন দাবি করেছেন, নিজের সামর্থ্যে ও প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তিনি বিয়ে করেছেন।
১৩ মিনিট আগে
বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামের এক নারীকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত বেল্লাল সরদারকে (৪৭) আটক করেছে বাগেরহাট মডেল থানা-পুলিশ।
২২ মিনিট আগে
বড় মাত্রার কোনো ভূমিকম্প হলে রাজধানী ঢাকার কী অবস্থা হবে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়া, জলাশয় ও খাল-বিল ভরাট এবং অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী দিন দিন...
৩০ মিনিট আগে
মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব পালনকালীন সিদ্ধান্ত, নথি, দাপ্তরিক কার্যক্রম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে মামলার তদন্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিছু তথ্য পেতে বিলম্ব হওয়ার কারণে...
৩২ মিনিট আগে