
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানাবাড়িতে বেড়াতে আসা এক শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম জহুর মোল্লা। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের বাসিন্দা। আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির নানি জানান, তাঁর ৯ বছরের নাতনি ২৭ ফেব্রুয়ারি তাঁদের বাড়িতে বেড়াতে আসে। অভিযুক্ত জহুর মোল্লা গত বৃহস্পতিবার শিশুটিকে জোর করে মাঠের মধ্যে ঘাসের খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরদিন শুক্রবার সে নানিকে ঘটনাটি জানালে তিনি বালিয়াকান্দি থানায় অভিযোগ করেন। ওই দিন রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লা আল মামুন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
১ ঘণ্টা আগে
খোদ রাজধানীতে দু-তিন দিনের ব্যবধানে ঘটে গেছে কয়েকটি দখলবাজি ও দখলচেষ্টার ঘটনা। এসব ঘটনায় ঘুরে-ফিরে ক্ষমতাসীন দল বিএনপির নেতা- কর্মীদের নাম আসছে। এতে ক্ষমতায় আসার সাত মাসের মাথায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে দলটিকে।
২ ঘণ্টা আগে
খাগড়াছড়ির সবুজ পাহাড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালি ধান। পাকা ধান কাটতে ব্যস্ত ত্রিপুরা নারীরা। গত শনিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধা যক্ষ্মা হাসপাতালে (বক্ষব্যাধি ক্লিনিক) দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য। বর্তমানে হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। এ পরিস্থিতিতে দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
২ ঘণ্টা আগে