হাফিজুর মোল্যা, রাজবাড়ির কালুখালী থেকে এসেছেন রাজধানীর মেরাদিয়া হাটে। তাঁর সঙ্গে নিয়ে এসেছেন মায়ের শখের পোষা গরু লালনকে। মেরাদিয়া হাটে ঢুকতেই চোখের সামনে পড়ে কাপড়ের ফুল গায়ে জড়ানো আর গলায় রঙিন মালা পরানো কালো–লালচে রঙের গরুটি। ১৭–১৮ মণ ওজনের দৃষ্টি নন্দন গরুটির সঙ্গে অনেককে ছবি তুলতে দেখা যায়।
গরুর মালিক হাফিজুর মোল্যা আজকের পত্রিকাকে বলেন, আমার মা অনেক যত্ন করে ছোট থেকেই লালন কে বড় করেছে। গরুটি আমাদের অনেক যত্নের। লালনকে সব সময় আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াইছি। এলাকা থেকে লালনকে ঢাকায় আনছি শখ করেই। বড় গরু হওয়ায় সবাই লালনকে দেখছে আর ছবি তুলছে।
হাফিজ জানান, শুক্রবার রাতে মেরাদিয়া হাটে এসেছেন তিনি। এখন পর্যন্ত লালনের দাম উঠেছে ৩ লাখ ২০ হাজার টাকা। কিন্তু তিনি লালনকে বিক্রি করতে চান ৬ লাখ টাকা।
তিনি আরও বলেন, আজ হাট শুরু হওয়ায় বড় গরু কেনার মত তেমন ক্রেতা আসে নাই। রোববার থেকে ক্রেতাদের আরও ভিড় শুরু হলে আমি আশাবাদী লালনকে ন্যায্য দামেই বিক্রি করতে পারবো।
লালনকে কিনতে আগ্রহী আলমগীর নামের এক ক্রেতা বলেন, গরুটি দেখতে অনেক সুন্দর। শখের গরুগুলোকে সাধারণত অনেক যত্নে পোষা হয়। এ জন্য এসব গরুতে কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকে না। তাই এসব গরুর প্রতি সবার আগ্রহ থাকে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২০ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে