পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শাহাদাৎ হোসেন বাপ্পি নামে এক যুবকের মরদেহ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে ভান্ডারিয়া পৌরসভার কানুয়া (৮ নং ওয়ার্ড) এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাদাৎ হোসেন বাপ্পি (২৭) উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের শহিদ হাওলাদারের ছেলে। তাঁর আহাদ হাওলাদার মুরসালিন (৬) এবং মুসফিকা (৩) নামে দুটি সন্তান রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রী গার্মেন্টসের কাজের জন্য জর্ডানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু স্বামী বাপ্পি ও তার পরিবার এতে রাজি ছিল না। এ নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে বাপ্পির স্ত্রী কিছু দিন আগে তার বাবার বাড়িতে চলে আসেন। অভিযোগ রয়েছে, বিদেশ যাওয়ার কাগজপত্র তৈরির অজুহাতে বাপ্পির স্ত্রী প্রায়ই ঢাকায় যাতায়াত করতেন এবং বিভিন্ন হোটেলে অবস্থান করতেন।
পরিবারের দাবি, ১১ জুন স্ত্রী বাপ্পিকে না জানিয়ে পুনরায় ঢাকায় গিয়ে একটি হোটেলে অবস্থান নেন। ওই সময় বাপ্পি মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে রাগারাগি করেন। একপর্যায়ে ভিডিও কল দিলে স্ত্রী যে হোটেলরুমে ছিলেন, সেখানে এক পরপুরুষকে দেখতে পান বাপ্পি। এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যকার দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়।
পরবর্তী সময়ে ১৪ জুন স্ত্রী ঢাকা থেকে কানুয়ায় তাঁর বাবার বাড়িতে ফিরে আসেন এবং মোবাইল ফোনে বাপ্পিকে সেখানে ডেকে নেন।
নিহতের স্ত্রী জানান, গতকাল সোমবার (১৫ জুন) দিবাগত রাতে খাবার শেষ করে তাঁদের মধ্যে বরাবরের মতোই কথাকাটাকাটি হয়। এরপর রাত ১টার দিকে তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে তাঁর ঘুম ভাঙলে তিনি বাপ্পিকে খাটে না দেখে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় বাপ্পিকে ঝুলতে দেখেন।
স্ত্রীর ভাষ্যমতে, তিনি একাই ওড়না কেটে বাপ্পির দেহ নিচে নামিয়ে খাটে রাখেন এবং পরে বাপ্পির পরিবারকে খবর দেন।
তবে বাপ্পির মা রুবী বেগম এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার ছেলেকে হত্যা করে এখন গলায় ফাঁসের নাটক সাজানো হচ্ছে। পুত্রবধূ উচ্ছৃঙ্খল জীবনযাপন করত এবং একাধিক পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। ঘটনার দুই দিন আগেও সে ঢাকায় অন্য পুরুষের সঙ্গে হোটেলে ছিল, যা আমার ছেলে ভিডিও কলে দেখে ফেলে। এই ক্ষোভ থেকেই আমার ছেলেকে মেরে ফেলেছে।’
ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশর কুমার মন্ডল জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানা গেছে।

বরিশালের গৌরনদীতে মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতন এবং মাদক সেবনের অভিযোগে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণসিংহা গ্রামে পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে মারার অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত দুই কিশোর পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
৩ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি মাদ্রাসার ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুটির মা কেন্দুয়া থানায় মামলাটি করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর নামে এক তরুণের কাছ থেকে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে একটি প্রতারক চক্রের মূল হোতাকে আটক করা হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং রাজশাহী জেলা প্রশাসনের যৌথ অভিযানে মঙ্গলবার রাজশাহীর নওদাপাড়া আমচত্বর মোড় এলাকা...
১১ মিনিট আগে