রীতি বহির্ভূতভাবে দল পরিচালনাসহ বিভিন্ন অভিযোগ তুলে প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে নিয়ে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) থেকে পদত্যাগ করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কয়েক হাজার নেতা–কর্মীর উপস্থিতিতে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
আবু সাঈদ মিয়া মনু জেপি-মঞ্জু কাউখালী উপজেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। পদত্যাগপত্র জেপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছেন বলে জানান তিনি।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু সাঈদ মিয়া মনু দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে মঞ্জু অনেক দিন ক্ষমতায় থাকলেও মনুর নির্বাচনী এলাকা কাউখালীতে তেমন উন্নয়ন করেননি, বরং মঞ্জু নিজ উপজেলা ভান্ডারিয়ায় ব্যাপক উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। এর ফলে কাউখালীর সাধারণ মানুষ সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।
আবু সাঈদ মিয়া মনু আরও দাবি করেন, প্রয়োজনের সময় দলের কর্তাব্যক্তিদের পাওয়া যায় না। নির্বাচন এলে কেবল চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ মেলে। এ ছাড়া কাউখালী উপজেলায় বাজারের খাজনা পরিশোধের অঙ্গীকার করলেও বর্তমানে তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন মঞ্জু। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। তাই জেপির উপজেলা ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদ থেকে মনুর সমর্থকেরা পদত্যাগ করেছেন।
এ সময় মনুর সঙ্গে একাত্মতা ঘোষণা করে পদত্যাগ করেন জাতীয় পার্টির (জেপি) কাউখালী উপজেলা শাখার সহসভাপতি সিকদার মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি শাহ আলম নসু, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক মো. খসরু মিয়াসহ বেশ কয়েকজন নেতা। মনু সংবাদ সম্মেলনে দাবি করেন, তাঁর সঙ্গে কাউখালী উপজেলা থেকে প্রায় ৩ হাজার নেতা-কর্মী জেপি থেকে পদত্যাগ করেছেন।
এর আগে আবু সাইদ মনু বিএনপি থেকে জাতীয় পার্টিতে (জেপি-মঞ্জু) যোগদান করেন। পরে সাইকেল প্রতীক নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং দলের উপজেলার সভাপতির পদ পান।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সারা দেশে ছড়ালেও এর সংক্রমণ বেশি রাজধানী ঢাকায়। সারা দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৩২ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
৪ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি বরিশালে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিভাগের ছয় জেলার মধ্যে পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পিরোজপুরের এই অবস্থা সারা দেশকে ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
৫ ঘণ্টা আগে
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সেতু ভেঙে দেবে যাওয়ায় তিন বছর ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি পাড়ার বাসিন্দারা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের শেষ সময় ৩১ আগস্ট। এখনো দুই সপ্তাহ সময় বাকি আছে। তারপরও জেলায় ধান সংগ্রহ অভিযান বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। ফলে পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে গিয়ে ক্ষোভ জানান কৃষকেরা।
৫ ঘণ্টা আগে