
পিরোজপুরের নাজিরপুরে এক সহকারী ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহত ইমাম মো. মাহমুদুল হাসান (৩২) উপজেলার সদর ইউনিয়নের নাজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি গোপালগঞ্জের মধ্যমিয়া জামে মসজিদের সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত জিয়াউদ্দিন ফরাজীর ছেলে আরিফ ফরাজী (৩৮)।
অভিযোগ সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষে মসজিদ থেকে রাস্তায় উঠতেই পূর্বপরিকল্পিতভাবে শত্রুতার জেরে আরিফ ফরাজী পেছন থেকে লোহার রড দিয়ে মাহমুদুল হাসানের মাথায় আঘাত করেন। উপস্থিত লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসক আরিফ জানিয়েছেন, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন।
অভিযুক্ত আরিফের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে...
৩ মিনিট আগে
পূজার আরও কয়েক দিন বাকি থাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...
১ ঘণ্টা আগে
মালয়েশিয়া গমন-ইচ্ছুকদের অবৈধভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ায় ‘হিউম্যান ডায়াগনস্টিক’ সিলগালা
১ ঘণ্টা আগে