
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সরকারি খাদ্যগুদাম থেকে উপকারভোগীদের মাঝে পচা ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে। আজ রোববার উপজেলার পত্তাশী ইউনিয়নের ২৪৩ জন উপকারভোগীর মাঝে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। তবে বিতরণকৃত চালের মান খুবই নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ করেন উপকারভোগীরা। বিষয়টি নিয়ে প্রশ্ন করায় খাদ্য কর্মকর্তাকে এম মামুনুর রহমান খেপে যান বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
জানা গেছে, উপকারভোগীরা চাল গ্রহণে অস্বীকৃতি জানানোর পরপরই বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইন্দুরকানী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম চালের মান বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য কর্মকর্তা এম মামুনুর রহমান খেপে যান। তিনি সাংবাদিকদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করেন। পরে চাল বিতরণ বন্ধ করে দেন তিনি।
ইন্দুরকানী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম বলেন, ‘তর্কবিতর্কে জড়িয়ে আমাদের হেনস্তা করেন। উপজেলা খাদ্য কর্মকর্তা মামুনুর রহমান আমাদের সঙ্গে অপমানজনক ভাষা ব্যবহার করেন। ঘটনার পর চাল বিতরণ কার্যক্রম স্থগিত করেন তিনি।’
এসব অভিযোগের ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা মামুনুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. জাকির হোসেন বলেন, ‘যে চাল বিতরণের কথা শুনেছি, সেগুলো আমদানি করা চাল। তা পচা হওয়ার কথা না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে...
৩ মিনিট আগে
পূজার আরও কয়েক দিন বাকি থাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...
১ ঘণ্টা আগে
মালয়েশিয়া গমন-ইচ্ছুকদের অবৈধভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ায় ‘হিউম্যান ডায়াগনস্টিক’ সিলগালা
১ ঘণ্টা আগে