
পিরোজপুরের নাজিরপুরের মিতালি হালদার মালবেরি চাষ করে সফল হয়েছেন। তিনি নতুন এই ফল পরীক্ষামূলকভাবে চাষের জন্য থাইল্যান্ড থেকে দুটি গাছ সংগ্রহ করেন। ওই দুটি গাছেই প্রচুর পরিমাণে ফল ধরেছে। থোকায় থোকায় ঝুলছে মালবেরি। পুরো গাছেই শোভা পাচ্ছে সবুজ, লাল ও কালো লম্বাটে ছোট ছোট আকারের অসংখ্য মালবেরি ফল। বিদেশি উচ্চমূল্যের পুষ্টিগুণসম্পন্ন মালবেরি ফল চাষে মিতালির উদ্যোগে উপজেলায় অনেক কৃষক বাণিজ্যিকভাবে এটি চাষের পরিকল্পনা করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছভর্তি থোকায় থোকায় ঝুলে রয়েছে মালবেরি। পাতার চেয়ে ফল বেশি ধরে আছে। গাছের পাতা কিছুটা ডিম্বাকার, খাঁজযুক্ত ও অগ্রভাগ সুচালো। আকারে আঙুরের চেয়ে কিছুটা বড় মালবেরি এই ফল। ফেব্রুয়ারি-মার্চ মাসে ফুল আসে এবং মার্চ-এপ্রিলেই ফল পাকে। প্রথম অবস্থায় সবুজ, পরে লাল এবং সম্পূর্ণ পাকলে কালো রং ধারণ করে। পাকা মালবেরি রসালো এবং টক-মিষ্টি। প্রতিটি গাছ থেকে মালবেরি ৮-১০ কেজি সংগ্রহ এবং চারাও তৈরি করা যায়। খুব সহজেই ছাদে এটি চাষ করা সম্ভব।
এ বিষয়ে উদ্যোক্তা মিতালী হালদার বলেন, ‘আমি পরীক্ষামূলকভাবে থাইল্যান্ড থেকে এক জাতের দুটি গাছ সংগ্রহ করে মালবেরি চাষ করেছি। পরীক্ষামূলকভাবে চাষ করা দুটি গাছেই প্রচুর পরিমাণে ফল ধরেছে। এই ফলের গাছে রোগবালাই খুবই কম হয়। তাই কীটনাশকও তেমন লাগে না। উৎপাদন খরচও কম। শুধু জৈব সার দিলে প্রায় সারা বছরই এই ফল পাওয়া যাবে।’
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দ্বিগ্বিজয় হাজরা বলেন, ‘বাংলাদেশের মাটি বিদেশি ফল চাষের জন্য উপযোগী। আমার জানামতে, নাজিরপুরের দু-একজন পরীক্ষামূলকভাবে এক-দুটি চারা লাগিয়েছেন। তবে তাঁরা সফল কি না, তা আমি জানি না।’
দ্বিগ্বিবয় হাজরা আরও বলেন, ‘এ ফল যদি বাণিজ্যিকভাবে চাষ করা হয়, তাহলে আমরা তাঁদের সহযোগিতা করব। রোগবালাই দমনে পরামর্শ দেব।’

চট্টগ্রাম মহানগর ও ১৫ উপজেলায় গত মার্চের মাঝামাঝি হামের প্রাদুর্ভাবের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ এবং এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৮০ জন। এর মধ্যে ৭ হাজার ৭৮৪ জন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে। ২৯৬ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ বিভাগের জেলা ও পাঁচ উপজেলা দপ্তর জনবলসংকটে ধুঁকছে। ছয়টি দপ্তরে মোট ৬৮টি পদের ৩৮টিই শূন্য। এ কারণে প্রশাসনিক কার্যক্রম এবং পশুচিকিৎসা, টিকাদান ও খামারিদের পরামর্শ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।
২ ঘণ্টা আগে
খরা কাটিয়ে ইলিশের দেখা মিলতে শুরু করেছে বরিশালের নদ-নদীতে। তাই কয়েক দিন ধরে দামও কিছুটা কম। তবে মা ইলিশ ধরা পড়ায় চিন্তিত মৎস্য অধিদপ্তর। এ মাসের শুরুর দিকে মৎস্য অধিদপ্তরের অধীনে দক্ষিণাঞ্চলে ইলিশের ওপর এক সমীক্ষায় বড় শঙ্কার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
৩ ঘণ্টা আগে
মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার বাদশাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে...
৩ ঘণ্টা আগে