নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি পটুয়াখালীতে হঠাৎ করে বেড়েছে বেকারি পণ্যের দাম। শহরে এক রাতের ব্যবধানে ৫ টাকার রুটি এখন ১০ টাকায় বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শহরের সাধারণ মানুষ।
শহরের বেকারি পণ্যের দোকান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আগে বাজারে ৫০ কেজির আঁটার বস্তার দাম ছিল ১৫০০ থেকে ২০০০ টাকা কিন্তু এখন আঁটার বাজার মূল্য ৩ হাজার ৩০০ টাকা। এ ছাড়া তেল, ঘি ও চিনি এ সকল পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বেকারি পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা। তবে সাধারণ মানুষের অভিযোগ, আগে ৫ টাকায় যে রুটির সাইজ ছিল সেই রুটির সাইজ ধীরে ধীরে করে ছোট পরিসরে বানানো হয়েছে। এ ছাড়া হঠাৎ দাম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
শহরের শিশু পার্ক এলাকার চায়ের দোকানি রিজভী গাজি বলেন, ‘আগে ৫ টাকায় যে রুটির সাইজ ছিল সেই রুটির সাইজ এখন ছোট করে বানানো হয়েছে। সাধারণ মানুষেরা এত দামে বেকারির পণ্য কিনতে নারাজ। প্রতিদিন যেখানে আমার ৫০ থেকে ৮০ পিস রুটি বিক্রি হয় আজকে দাম বৃদ্ধিতে ২০ পিস রুটি বিক্রি হয়েছে। সবকিছুর দাম বাড়ছে এর জন্যই বেকারির পণ্য দাম বাড়িয়ে দিয়েছে।’
পটুয়াখালী মহিলা আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আবু ইউসুফ সাঈদ বলেন, ‘সামান্য রুটির দাম তাও দ্বিগুণ হয়ে গেল বাজারে সবকিছুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি প্রতিদিন সকালবেলা একটা চা ও একটা রুটি খেয়ে থাকি, আজকে যখন চায়ের দোকানে যাই দোকানদার আমাকে বলেন রুটি কিন্তু এখন ১০ টাকা আমি অবাক হয়ে যাই। গতকালকেও যে রুটি ৫ টাকায় খেয়েছি সেই রুটি আজকে ১০ টাকায় খেতে হবে। আগে ২ টাকায় যে রুটি পাওয়া যেত সেই রুটি এখন ১০ টাকাও পাওয়া যাবে না। আমাদের মত পরিবারগুলো মুখ বুজে আর্তনাদ করা ছাড়া কোনো উপায় নেই।’
পটুয়াখালী শুভেচ্ছা বেকারির মালিক নান্নু মিয়া বলেন, ‘দেশে সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আটা, তেল, ঘি ও চিনি এ সকল পণ্য বেকারির জন্য খুব জরুরি। তবে এই সকল পণ্যের দাম অনেক আগেই বৃদ্ধি পেয়েছে তারপরেও আমরা দাম বাড়ায়নি। বেকারির কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হয়েছে। এই সকল দিক বিবেচনা করে বেকারির পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। বেকারির পণ্যের দাম যদি বৃদ্ধি না করা হয় তাহলে আমাদের বেকারি বন্ধ করে দিতে হবে।’

মৌলভীবাজারের কমলগঞ্জে দিনদুপুরে চলছে প্রাকৃতিক টিলাভূমি ও সিলিকা বালুসমৃদ্ধ পাহাড়ি ছড়া কেটে নেওয়ার মহোৎসব। এমনকি সেতুর নিচ থেকেও প্রকাশ্যে পলিমাটি উত্তোলন করা হচ্ছে। পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকিতে পড়লেও এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না উপজেলা প্রশাসন।
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন কৃষক নিহতের ঘটনায় গ্রামজুড়ে লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি। গ্রামের লোকজন লুটপাটের হাত থেকে গরু-ছাগল রক্ষায় আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।
৬ ঘণ্টা আগে
চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক জুলাই যোদ্ধাদের অপমান করায় ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করতে গিয়ে হাতাহাতি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা পরিষদ প্রশাসকের লোকজন ও জুলাই যোদ্ধাদের মধ্যে হাতাহাতি শুরু হলে শান্ত করতে গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের চার কর্মচারী আহত হন।
৭ ঘণ্টা আগে
রাজধানীর বিপুল পরিমাণ আইফোন, স্যামসাং মোবাইল ও মোবাইলের মাদারবোর্ডসহ দুই চীনা নাগরিক ও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ৪৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে আজ রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগে