আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে পটুয়াখালীর বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করেছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। আজ বৃহস্পতিবার ভোরে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। এ সময় বৌদ্ধ বিহারগুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধ ভিক্ষুসহ রাখাইন নর-নারীদের।
দিনভর নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব চলবে। এ উৎসব উপলক্ষে জেলার রাখাইন পাড়াগুলোতে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। সন্ধ্যায় আকাশে উড়ানো হবে রং-বেরঙের ফানুস।
জানা গেছে, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে অশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।
মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারের সভাপতি মালচিং তালুকদার আজকের পত্রিকাকে বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এ উৎসব ঘিরে নানা বয়সী মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। সকাল থেকে উৎসব শুরু হয়েছে। সন্ধ্যায় নানা রং-বেরঙের ফানুস উড়িয়ে উৎসব পালন করা হবে।
কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভান্তে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবারণা উৎসবকে ঘিরে আমরা ২৮ বুদ্ধের আসন পরিষ্কার ও নতুন সাজে রূপ দিয়েছি। কঠিন চীবর দান ও সন্ধ্যায় শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্যে দিয়ে শেষ হবে এবারের প্রবারণা উৎসব। এ উৎসব থেকে আমাদের চাওয়া হলো জাগতিক সবাই ভালো থাকুক। কারও অমঙ্গল না হোক। আমাদের সামাজিক অবস্থা অবনতি হচ্ছে। দিনে দিনে আমরা কোণঠাসা হয়ে পড়ছি। এখান থেকে মুক্তি চাই।’

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে...
২৭ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা পলিথিনের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার...
৩০ মিনিট আগে
বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে কয়েক শ ফিশিং বোট। কিছু বোট এখনো উপকূলের দিকে ফিরছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে...
১ ঘণ্টা আগে
মাদক কারবারি থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া দুই ব্যক্তিকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার জন্য তিন দিনের...
১ ঘণ্টা আগে