
বাড়িতে আনন্দ-উল্লাসে সবাই ব্যস্ত। বাদকের দল ঢাকঢোল বাজাচ্ছে। ট্রাকে উঠে ছেলেমেয়েরা আনন্দ-উল্লাস করছে। পাশের বাড়ির মা-বোনেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন। পটুয়াখালীর মির্জাগঞ্জের সোহাগ মৃধার বাড়ির সামনে একটি ট্রাকে তোলা হয়েছে একটি ষাঁড়। ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজের প্রিয় ষাঁড় কালোমানিক উপহার দিতে চান কৃষক সোহাগ মৃধা। এর জন্যই এত আয়োজন। আজ বৃহস্পতিবার সকালে সড়কপথে ষাঁড়টি নিয়ে তিনি ঢাকায় রওনা দিয়েছেন। সঙ্গে রয়েছে সাজসজ্জা বেষ্টিত তিনটি ট্রাক, বাদকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী। তবে ষাঁড়টি খালেদা জিয়া উপহার হিসেবে গ্রহণ করবেন কি না, তা তিনি এখনো জানেন না। তবু বিএনপিকে ভালোবেসে তার জন্য ষাঁড়টি নিয়ে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।
সোহাগ মৃধা উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা এবং আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির একজন সাধারণ কর্মী। তিনি জানান, প্রায় ছয় বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি ফ্রিজিয়ান জাতের গাভি কেনেন তিনি। সেই গাভির বাচ্চা হিসেবে জন্ম নেয় কালোমানিক। আদর-যত্নে বড় হওয়া এই ষাঁড়ের ওজন এখন প্রায় ৩৫ মণ (প্রায় ১ হাজার ৪০০ কেজি)। লম্বায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

কৃষক সোহাগ বলেন, ‘আমি বিএনপির একজন সাধারণ কর্মী। মনেপ্রাণে বিএনপিকে ভালোবাসি। ২০২৩ সালে কিশোরগঞ্জের এক কৃষকের শেখ হাসিনাকে গরু উপহার দেওয়ার সংবাদ দেখে মনে আশা জাগে, আমার দল যদি ঘুরে দাঁড়ায়, প্রিয় নেত্রীকে কালোমানিকটি উপহার দেব। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। এর পর থেকে ষাঁড়টি (কালোমানিক) নেত্রীকে উপহার দেওয়ার ইচ্ছা জাগে আমার। ঈদুল আজহা উপলক্ষে ষাঁড়টি প্রিয় নেত্রীকে উপহার হিসেবে দেওয়ার জন্য আজ আমি ঢাকায় রওনা হয়েছি। এর জন্য তিনটি মিনি ট্রাক ভাড়া করেছেন তিনি ৬০ হাজার টাকায়। সঙ্গে রয়েছে বাদক দল, সাউন্ড সিস্টেম এবং স্থানীয় লোকজন ও বিএনপির নেতা-কর্মীরা। তাদের জন্য রয়েছে একরঙা ক্যাপ, বিশেষ গেঞ্জি ও ধানের শীষ প্রতীকের ব্যানার।
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘সোহাগ আমাদের দলের একজন একনিষ্ঠ কর্মী। তিনি ঈদুল আজহা উপলক্ষে উপহার হিসেবে ষাঁড়টি নেত্রীকে দিতে চান। ২০২৩ সালে বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণের পর থেকেই তার মনে এই ইচ্ছা জাগে। সোহাগের সঙ্গে আমিও ষাঁড়টি নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছি। ঢাকায় বিএনপির সমর্থক কয়েকজন আইনজীবীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁদের নিয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ষাঁড়টি নেত্রীকে উপহার হিসেবে দেওয়া হবে। নেত্রী যেন কৃষকের এই স্বপ্ন পূরণ করেন। এটাই আমাদের দাবি।’

গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ধারালো অস্ত্রের আঘাতে কামরুন আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে তাঁর স্বামী ও ১৬ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে...
৩০ মিনিট আগে
মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে ফাঁসানোর জন্য বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাইপগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. দিনা (দিদার) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি স্বাধীন (৪০) পলাতক...
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ ও হামজনিত কারণে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ হাম ও রুবেলা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় আল আমিন (২৩) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় প্রাইভেট কারের দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২ ঘণ্টা আগে