পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নিজাম হাওলাদারসহ (৫০) তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক অন্য দুজন হলেন উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মো. রুবেল মিয়া (৪২)। ১০ পিচ ইয়াবাসহ মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামের মো. মিরাজ মৃধা।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানাসংলগ্ন কপালভেড়া ব্রিজে চেকপোস্টের মাধ্যমে শ্রমিক লীগের সভাপতি নিজাম হাওলাদার ও রুবেলকে ৯০টি ইয়াবাসহ আটক করা হয়। এ ছাড়া মিরাজ মৃধাকে ১০টি ইয়াবাসহ দক্ষিণ মজিদবাড়িয়া গ্রাম থেকে আটক করা হয়।
ওসি শামীম আহমেদ আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
১৩ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে গত ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
২৩ মিনিট আগে
বরগুনার বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহআলম ফকির (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ঢুষখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৩৪ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলায় ২২ আগস্ট থেকে এক বছর ও তার বেশি বয়সীদের ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ৭ লাখ ২৫ হাজার ১৩৮ জনকে বিনামূল্যে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। দ্বিতীয় ডোজ শুরু হবে ২৬ সেপ্টেম্বর।
৩৫ মিনিট আগে