
পটুয়াখালীতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির জমি অধিগ্রহণের ফলে বাড়িঘর হারানো পরিবারগুলোর মধ্যে পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবি জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এ দাবি জানিয়েছেন। কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য খবির মোল্লা, মামুন মৃধা, গাজী হাজিফুর রহমান পিন্টু, সীমা বেগম ও হুমায়ুন মোল্লা। শেষে একটি বিক্ষোভ মিছিল ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, ২০১৫ সালের প্রকল্পের প্রস্তাব অনুযায়ী যাচাই-বাছাই করে ২০২০ সালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অজান্তে জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়। ২০২১ সালে সরকার প্রকল্প বাতিল করলেও প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে ১৭৫টি পরিবারকে উচ্ছেদ করা হয়। তখন থেকে তাঁরা রাস্তার পাশে ঝুপড়িতে মানবেতর জীবন যাপন করছেন। তাই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দ্রুততম সময়ে নবনির্মিত আবাসনে পুনর্বাসনের দাবি জানান।

এর আগে গত বছর ১৪ আগস্ট ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পরে বিভিন্ন সময় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। গত বছর ১৪ আগস্ট তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের পরিকল্পনার এই মামলায় অভিযোগের সত্যতা মিলেছে...
৯ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ১৩ দিনে হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৩০ শিশু। আজ মঙ্গলবার পর্যন্ত ১৫ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এরই মধ্যে হাসপাতালে অ্যান্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
১৩ মিনিট আগে
সড়কের গর্তে পড়ে ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও প্রধান নির্বাহী প্রকৌশলীকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। নোটিশে গাড়ি মেরামতের জন্য ব্যয় হওয়া ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
১৬ মিনিট আগে
পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৫৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের সংস্কার ও প্রশস্তকরণ কাজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে ঈশ্বরদী অংশের বিভিন্ন স্থানে ফাটল ধরার পাশাপাশি গর্ত হয়ে দেবে যাচ্ছে। বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সওজ অস্থায়ীভাবে বালু, ইট ও খোয়া ফেলে মেরামতের চেষ্টা করছে।
১ ঘণ্টা আগে