
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজা অবরোধ করেছেন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে লেবুখালী-পায়রা সেতুর টোল প্লাজার সামনের মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দেন। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনে সহিংসতা বা অরাজকতার কোনো ঘটনা ঘটেনি।
শিক্ষার্থীরা বলেন, কৃষিবিদেরা দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষি উন্নয়নে নিরলস পরিশ্রম করলেও তাঁদের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে ডিপ্লোমাধারীদের কিছু দাবি উত্থাপিত হওয়ায় কৃষিবিদ সমাজে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবি হলো—কৃষিবিদদের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা, কৃষিক্ষেত্রে ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি বাতিল করা ও কৃষিবিদদের পেশাগত উন্নয়ন, পদোন্নতি ও প্রণোদনা কাঠামো দ্রুত কার্যকর করা।
কৃষি অনুষদের শিক্ষার্থী আশিকুর রহমান লিমন বলেন, ‘আমরা কৃষির মাঠে কাজ করি, কৃষকদের পাশে দাঁড়াই। অথচ আমাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয় না। সরকারকে সতর্ক করছি, যদি দ্রুত তিন দফা দাবি পূরণ না হয়, তবে আন্দোলন আরও কঠোর হবে।’
আরও এক শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ‘ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির কারণে কৃষিবিদদের পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা তা মেনে নিতে পারি না।’
আন্দোলনরত শিক্ষার্থী রেখা তাবাসসুম ও রেজওয়ান হাসান বলেন, বিএসসি কৃষিবিদদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
আন্দোলনের সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সার্বিক নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি যথাযথ মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।’

মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাহিম নামে এক যুবককে সাড়ে তিন ঘণ্টা পর পুনরায় আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আন্ধারমানিক এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ধারালো অস্ত্রের আঘাতে কামরুন আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে তাঁর স্বামী ও ১৬ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে...
৪১ মিনিট আগে
মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে ফাঁসানোর জন্য বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাইপগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মো. দিনা (দিদার) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি স্বাধীন (৪০) পলাতক...
১ ঘণ্টা আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ ও হামজনিত কারণে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ হাম ও রুবেলা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে