
বিশ্ব নদী দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় পৌর শহরের হেলিপ্যাডসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই’—এই প্রতিপাদ্যে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ ও ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা উপকূলীয় নদীঘেঁষে গড়ে ওঠা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দূষণ বন্ধের জোর দাবি জানান। একই সঙ্গে আন্ধারমানিক নদীর সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে সব ধরনের দখল ও দূষণ বন্ধ এবং তীরের অবৈধ ইটভাটাগুলো অপসারণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, আন্ধারমানিক নদী ইলিশের অন্যতম অভয়াশ্রম। তাই যেকোনো মূল্যে এই নদীর নাব্যতা বজায় রাখতে হবে। নদীকে স্বাভাবিক গতিতে বইতে দিতে মানবসৃষ্ট সব প্রতিবন্ধকতা দূর করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন ধরার আঞ্চলিক সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, গণমাধ্যমকর্মী রফিকুল ইসলাম মিরাজ, তানজিল জামান জয়, নাজমুস সাকিব, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম প্রমুখ।

যশোরে স্কুলছাত্রী শিপ্রা ঘোষকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে ইসকনের আট সদস্যের নামে মামলা হয়েছে। আজ রোববার নিহত শিপ্রার ভাই সদর উপজেলার চাঁচড়া রাজবাড়ি এলাকার পাপন কুমার ঘোষ এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না, প্রতিবেদনসহ আদালতে জমা দেওয়ার
৪ মিনিট আগে
এক সময় জমিদারের এজলাসে বসত বিচার, মন্দিরে বাজত শঙ্খ, আর নদীর ঘাটে ছিল মানুষের আনাগোনা। ছিল অতিথিশালা, পুকুর, সারিবদ্ধ নারিকেল গাছ ও কারুকার্যখচিত ভবন। সময়ের পরিক্রমায় সেই জমিদারবাড়ির এখন করুণ দশা। আগাছা আর ঝোপঝাড়ে ঢেকে গেছে প্রাসাদ চত্বর, ভেঙে পড়ছে পুরোনো ভবন, পরিত্যক্ত মন্দিরে ঢোকারও উপায় নেই...
৮ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় তিন মাল্টিমিডিয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতরা হলেন—মো. জহিরুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), মো. সিয়াম হোসেন গাজী (আগামীর সময়) ও মো. তোফায়েল আহমেদ (কন্ট্রিবিউটর সাংবাদিক) ফ্রিল্যান্সার...
১৩ মিনিট আগে
পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামে নিজ ঘর থেকে চাম্পা খাতুন (২২) নামের এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
২১ মিনিট আগে