
পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক কেজি গাঁজাসহ নূর ইসলাম ওরফে গৌরা (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার নূর ইসলাম উপজেলার বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের আলতাফ গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নূর ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় ১২টি মাদক মামলা রয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) নাজমুল হক, সামছুউদ্দিন ও মাহমুদুলসহ পুলিশের একটি দল তাঁর বসতঘরে অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রির স্থান থেকেই এক কেজি গাঁজাসহ তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নুর ইসলাম উপজেলার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ বসতঘর থেকে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।’
ওসি জানান, নুর ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুকে কেবল ব্যক্তিগত সমস্যা না ভেবে পেশাগত চ্যালেঞ্জ হিসেবে দেখার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা...
৭ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
১০ মিনিট আগে
সরকার ও পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা ঢাকা ক্যান্টনমেন্ট থানার প্রত্যারকৃত ওসি মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
৩৬ মিনিট আগে