
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিষয়ক সহসম্পাদক, পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন। অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে আন্দোলন করছিলেন অন্তর।
স্বজনেরা জানান, কলাপাড়া পৌর শহরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গতকাল রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন অন্তর। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ জানায়, কলাপাড়া থানা-পুলিশ তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের পায়রা পোর্ট ফোর লেন ও সিক্স লেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসাসংলগ্ন সড়ক থেকে পার্ক করা অবস্থায় উদ্ধার করেছে। কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করেছে।
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন অন্তরের বড় ভাই তুষার আল মামুন। তিনি বলেন, কলাপাড়া পৌর শহরের ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ বন্ধ করে গতকাল রাত ১১টার দিকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন অন্তর। এরপর গভীর রাতে থানার মোবাইল পেয়ে বিষয়টি তাঁরা জানেন।
অন্তরের বাবা মো. সোলায়মান জানান, তাঁর ছেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। তাঁরা বিষয়টি নিয়ে আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, মোটরসাইকেলটি ওখানে পার্ক করা দেখে পায়রা পোর্ট ফোর লেন সড়কের নিরাপত্তাকর্মীরা থানায় অবহিত করেন। পরে পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে। মোটরসাইকেলের সামনে রবিউল আউয়াল অন্তর লেখা রয়েছে। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।
ওসি আরও বলেন, থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট রবিউল ইসলাম অন্তরের সন্ধানে মাঠে নেমেছে। জিডি কিংবা অভিযোগের বিষয়ে জানতে চাইলে এটি তাঁদের গোপনীয় বিষয় বলে কোনো তথ্য দেননি তিনি।

বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
৮ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৫ মিনিট আগে
বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে