পটুয়াখালীতে সিঁড়িতে ওঠাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যদের অতর্কিত হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের নিউমার্কেটের প্রবেশপথ গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন মাসুম (২৬) ও জুরান (২৫)।
এদিকে খবর পেয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহসহ সদর থানারর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাপ্পি ও হাসান নামে দুজনকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্য মাসুম বলেন, ‘আমরা দুজন পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত আছি। জুরান আগে থেকে নিউমার্কেটের এবি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিত। আমি ভর্তি হওয়ার জন্য ওই সেন্টারে যাওয়ার পথে মার্কেটের প্রবেশপথসংলগ্ন সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় সাইড দেওয়া নিয়ে বাদল নামে এক তরুণের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাদলের নেতৃত্বে পাঁচ-ছয়জনের কিশোর গ্যাং দলের সদস্যরা আমাদের ওপর চড়াও হয় এবং কিল-ঘুষি মেরে আহত করে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক নিউমার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, নিউমার্কেট এলাকায় বাদল ওরফে নাতি বাদল দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। বিভিন্ন সময়ে রাত অবধি নিউমার্কেটের প্রবেশপথে এই বাহিনীর সদস্যরা মেয়েদের উত্ত্যক্ত করে আসছে। রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়া থাকার কারণে তাদের ভয়ে ব্যবসায়ী ও স্থানীয়রা কোনো প্রতিবাদ করতেন না।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মাসুম ও জুরান নামের ওই দুই পুলিশ সদস্য বিকেলে সাদা পোশাকে নিউমার্কেটের একটি কম্পিউটার সেন্টারে কাজে যাচ্ছিলেন। মার্কেটের প্রবেশপথ-সংলগ্ন সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় সাইড দেওয়া নিয়ে বাদল নামে এক তরুণের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাদলের নেতৃত্বে পাঁচ-ছয় জনের কিশোর গ্যাং দলের সদস্যরা ওই দুই পুলিশ সদস্যের ওপর চড়াও হয় এবং কিল-ঘুষি মেরে আহত করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিউমার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বেলা ৩টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হলেও এই মুহূর্তে বন্যার আশঙ্কা...
২০ মিনিট আগে
বেলা পৌনে ১২টার দিকে দিনমজুর বাবা শাহজাহান হাওলাদার কাজে চলে যাওয়ার আগে বিজয়ের রুমের দরজা বন্ধ দেখে তাঁকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে উঁকি দিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন বিজয়। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের ভাড়াটিয়াদের ডেকে আনেন।
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা যারা বিভিন্ন দায়িত্বে রয়েছি, প্রধানমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছি। ব্যক্তি বা কোনো গোষ্ঠীর জন্য নয়, সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য কাজ করছি।’ শনিবার (২০ জুন) বেলা ৩টার
১ ঘণ্টা আগে
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা-পাবনা রুটের জন্য লোকোমোটিভ প্রস্তুত আছে, আগামী মাসে (জুলাই) কিছু নতুন কোচ আসবে। এলেই অগ্রাধিকার ভিত্তিতে আগামী আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে...
১ ঘণ্টা আগে