পঞ্চগড়ের বোদায় ট্রাক–ট্রলির মুখোমুখি সংঘর্ষে পথচারী নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত চারজন। আজ বুধবার উপজেলার বোদা–দেবীগঞ্জ মহাসড়কের কলাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–বোদা পৌরসভার সর্দারপাড়া গ্রামের সাফিরের স্ত্রী পথচারী নুরজাহান (৬০) ও একই উপজেলার মাজগ্রাম এলাকার মানিক ইসলামের ছেলে জাহিদ ইসলাম (২৫)।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক–ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনায় একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুইটি উদ্ধারের কাজ চলছে।’
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে থাকা একজন পথচারী নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। একই সময় মারা যায় ট্রলির চালক জাহিদ। স্থানীয়দের সহায়তায় আহতের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

খুলনায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে খুলনা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে চলছে বিশেষ যৌথ অভিযান। অভিযানের গত চার দিনে ১৮৪ জন অপরাধী আটক হলেও শীর্ষ সন্ত্রাসীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
১ ঘণ্টা আগে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে পাকশীতে নতুন পর্যটন সম্ভাবনার দুয়ার খুলেছে। ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু, পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং অত্যাধুনিক প্রযুক্তির এই মেগা প্রকল্পের সমন্বয় পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে।
২ ঘণ্টা আগে
রাঙামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা মরিশ্যাবিল। এখানে সবুজ পাহাড়ের ঢালে বিশাল এলাকাজুড়ে শোভা পাচ্ছে লাল, বেগুনি আর সোনালি রঙের নানা জাতের বিদেশি আম। গ্রীষ্মের মৌসুম ঘিরে জানান দিচ্ছে সুস্বাদু ফল উৎপাদনে এক নতুন সম্ভাবনার কথা।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় এইচআইভি সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসকারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজনই মারা গেছেন গত মে মাসে। আর সাত মাসে নতুন ৩৭ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।
২ ঘণ্টা আগে