পঞ্চগড়ের আটোয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদীঘি এলাকায় আটোয়ারী-রুহিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ এলাকার দুলালের স্ত্রী বেগম (৪৫) ও একই এলাকার সাবিরুল ইসলামের মেয়ে আয়শা আক্তার (৩)। তাঁরা সম্পর্কে নানি ও নাতনি।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় নানি আর নাতনি বাজার থেকে বাড়ির কাছে এসে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন। এ সময় আটোয়ারী থেকে ঠাকুরগাঁওগামী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

গত মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি মোটরসাইকেলটি কবরস্থানের৷ পাশে রেখে জানাজায় অংশ নেন। ঘণ্টাখানেক পর নামাজ শেষে ফিরে এসে দেখেন, তার কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসির মোটরসাইকেলটি সেখানে নেই।
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি
২৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাধাইপুর গ্রামে বইছে উল্লাস ও উদ্দীপনার জোয়ার। বুধবার সন্ধ্যায় কাজল পাঁড়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আনন্দে মেতেছেন গ্রামের মানুষ। স্বজন, প্রতিবেশী ও শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন তাঁকে।
৪২ মিনিট আগে
রাজবাড়ীর বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ, জ্বালানি ও শ্রমিকের মজুরি—সব ক্ষেত্রেই বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সেচ ও জমি প্রস্তুতের খরচে। কৃষকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম লিটারে...
১ ঘণ্টা আগে