
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেলের খনি পুনরায় চালু, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরিপ পরিচালনা এবং জাতীয় সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন স্থানীয় জনতা ও সচেতন নাগরিক কমিটি। আজ সোমবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মনোয়ার হোসেন হানিফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল খায়ের, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক মানিক খানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, ১৯৮৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শালবাহান তেলের খনি থেকে তেল উত্তোলন কার্যক্রম উদ্বোধন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে অজ্ঞাত কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও এ বিষয়ে জনগণের সামনে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
মানববন্ধনে বক্তারা দাবি জানান, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের সময়ে দেশের নিজস্ব জ্বালানি সম্পদ অনুসন্ধান ও সংরক্ষণ অত্যন্ত জরুরি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে শালবাহান এলাকায় পুনরায় ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপ পরিচালনা করা হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
এ সময় তাঁরা শালবাহান তেলের খনি পুনরায় চালু, অতীতের জরিপ প্রতিবেদন প্রকাশ, বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন, জাতীয় সম্পদ রক্ষায় দ্রুত প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য সম্ভাব্য তিনটি....
২ ঘণ্টা আগে
জনপ্রতিনিধিদের কাজ নিরাপত্তা বাহিনীকে তুষ্ট করা নয়, জনগণের স্বার্থরক্ষা করা। প্রস্তাবিত আইন পাস হলে উচ্চবিত্ত বা সমাজে পরিচিত কেউ গুমের শিকার হলে গণমাধ্যম ও জনমতের চাপে কিছুটা সুরাহা মিলতে পারে। কিন্তু প্রান্তিক ও দরিদ্র মানুষ ভুক্তভোগী হলে, তা নানা কারণে কঠিন হবে। সরকার গুম না করার প্রতিশ্রুতি...
৩ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের উপদ্রব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় রিশাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল হোসেন পলাতক রয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে