
পঞ্চগড়ের আটোয়ারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ধাক্কা লেগে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে আটোয়ারী উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্যের নাম শাকিব (২২)। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের বামনদীঘি এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ধাক্কা লেগে গুরুতর আহত হন শাকিব। পরে লোকজন তাঁকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক মনে হলে চিকিৎসক ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠান। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া সড়ক দুর্ঘটনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি মোটরসাইকেলটি কবরস্থানের৷ পাশে রেখে জানাজায় অংশ নেন। ঘণ্টাখানেক পর নামাজ শেষে ফিরে এসে দেখেন, তার কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসির মোটরসাইকেলটি সেখানে নেই।
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি
২৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মাধাইপুর গ্রামে বইছে উল্লাস ও উদ্দীপনার জোয়ার। বুধবার সন্ধ্যায় কাজল পাঁড়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আনন্দে মেতেছেন গ্রামের মানুষ। স্বজন, প্রতিবেশী ও শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন তাঁকে।
৪১ মিনিট আগে
রাজবাড়ীর বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি প্রস্তুত করা থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ, জ্বালানি ও শ্রমিকের মজুরি—সব ক্ষেত্রেই বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সেচ ও জমি প্রস্তুতের খরচে। কৃষকদের অভিযোগ, জ্বালানি তেলের দাম লিটারে...
১ ঘণ্টা আগে