
পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় লাইনম্যানের মৃত্যুর ঘটনায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার পঞ্চগড় মিলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রায় চার ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে আসেন বিক্ষোভকারীরা।
এর আগে গতকাল রোববার দুপুরে ধাক্কামারা এলাকায় বিদ্যুতের পোলে কাজ করার সময় শাহিন আলম (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেক এলাকায় গতকাল বেলা ১১টা থেকে বিদ্যুৎ ছিল না। টানা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ। বাসাবাড়িতে খাবার পানি ফুরিয়ে গেছে, বন্ধ রয়েছে রান্নাবান্না। এ ছাড়া দোকানপাট ও বিদ্যুৎ-নির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে।
এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘লোকজন আমাকে ঘিরে রেখেছে। বিদ্যুৎ নাই, সমস্যা হয়েছে এবং আমাদের লোক কাজ করছে।’
অপর দিকে পঞ্চগড় পল্লী বিদ্যুতের ডিজিএম মাজহারুল আলম বলেন, ‘আমাদের লাইনের কোনো সমস্যা নেই। সড়ক অবরোধ করার পর নেসকো থেকে আমাদের কাছে লোক চাওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে লোক দিয়েছি। এই সমস্যা মূলত নেসকোর, আমাদের নয়।’

সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, সিলেটের স্বাস্থ্যসেবা নিয়ে যে অসন্তোষ রয়েছে, তা দূর করতে সরকার কাজ করছে। সরকারের অনুমোদন সাপেক্ষে সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে।
৩ মিনিট আগে
দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় বাড়ির দোতলায় আগুন লেগে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডে প্রাণ হারান তাঁরা।
৭ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুর সদরে পদ্মার শাখা হোজা নদীর ওপর সেতুটির ফুটপাত দখলদারদের হাত থেকে উদ্ধারের দুই মাসের মধ্যে আবারও সেখানে ভ্রাম্যমাণ দোকানপাট ও গাড়ি পার্কিং শুরু হয়েছে অবৈধভাবে। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে পথচারীদের মধ্যে।
২৭ মিনিট আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘শিশুদের জীবন রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। হাম নিয়ে আমরা ব্লেইমগেম খেলতে চাই না।’ আজ সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
৩৫ মিনিট আগে