
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী, সেনা রুলস লঙ্ঘনকারী, ক্ষমতা দখলকারী জেনারেলের পকেট থেকে যে দল তৈরি হয়েছে, সেই দল ভোটের কী বোঝে?’
আজ বৃহস্পতিবার ঢাকার তেজগাঁও আওয়ামী লীগের কার্যালয় থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে পাবনাসহ পাঁচ জেলার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে না। নির্বাচনে আসবে কীভাবে ২০০৮ সালের নির্বাচনে ফলাফলটা কী ছিল? বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট মাত্র পেয়েছিল ৩০টি আসন। আর আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল ২৩৩ আসন। তারা এখন বড় বড় কথা বলে, ভোটের কথা বলে, তারা ভোটের কী বোঝে?’
আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘আপনারা দেখছেন ট্রেনে আগুন দিয়ে কীভাবে মানুষ পুড়িয়ে মারছে। একটা মা তার সন্তানকে বাঁচাতে বুকে ধরে রাখছে। বাসের ভেতরে হেলপার ঘুমিয়ে আছে–আগুন দিচ্ছে, ট্রাকে আগুন দিচ্ছে। একটি ছেলেকে ট্রাকে বসিয়ে রেখে বাবা পানি আনতে গিয়ে দেখে ছেলে আগুনে পুড়ে অঙ্গার হয়েছে। একইভাবে ২০১৩, ’১৪ ও ’১৮ সালে একইভাবে আগুন দিয়ে মানুষ হত্যা করেছিল। ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর নামে ৫৮২টি স্কুল, ৭০টি সরকারি অফিস, ছয়টি ভূমি অফিস, ৩ হাজার ২৫২ গাড়ি, ২৯টি রেল, ৯টি লঞ্চ আগুন দিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।’
সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আবারও নৌকা মার্কায় ভোট চান। এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘এবারের নির্বাচনকে ঘিরে আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে। জনগণ ভোট দেবে, ভোটের মালিক জনগণ। এটা তাদের সাংবিধানিক অধিকার। আমরা এটাকে উন্মুক্ত (স্বাধীন) করেছি। প্রত্যেকে জনগণের কাছে যাবেন, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবেন। কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করবেন না। এখানে মারামারি সংঘাত কোনো কিছু আমি দেখতে চাই না। আমার দলের কেউ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা চাই—জনগণ তাদের ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে। তার যাকে খুশি পছন্দ করবে, ভোট দেবে এবং সে বিজয়ী হয়ে আসবে। গণতন্ত্রকে আরও সুদীর্ঘ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে বাংলাদেশ শেষ হয়ে যাবে। যতটুকু উন্নয়ন করেছি সেটুকু থাকবে না।’
এ সময় পাবনাবাসী পক্ষ থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। তাঁরা উভয়ে জেলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আরও কয়েকটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রস্তাব করেন। পাটুরিয়া-দৌলতদিয়া-কাজিরহাট ওয়াই সিস্টেমে সেতু, ঢাকা-পাবনা ট্রেন, পাবনা মানসিক হাসপাতাল সংস্কার ও ঈশ্বরদী বিমানবন্দর চালুসহ কয়েকটি প্রকল্প প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় তিনি তাঁদের আশ্বস্ত করেন।
আরও উপস্থিত ছিলেন, পাবনা-১ আসনের নৌকার প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী গালিবুর রহমান শরিফ, পাবনা-৩ আসনের প্রার্থী মকবুল হোসেন এমপি, পাবনা-২ আসনের প্রার্থী আহমেদ ফিরোজ কবির এমপি এবং পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন প্রমুখ।

গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসু সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এবি জুবায়েরসহ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে...
১৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ধর্ষকের পক্ষ নিয়ে গোপন সালিসে মীমাংসার চেষ্টা করায় ইউপি সদস্য মহিউদ্দিন হিরণ ওরফে হিরণ দোকানদারের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার কলমা লক্ষ্মীকান্ত উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কলেজ সড়কে এ মানববন্ধন করে। এতে ধর্ষক আল মামুন
২৩ মিনিট আগে
নোয়াখালী পৌরসভার মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। আজ রোববার দুপুরে কালিতারা বাজারের একটি মাছ বিক্রির ঘর থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীচরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে সায়েদ আহমেদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪। আজ রোববার বিচারক মুন্সী মশিউর রহমান এই রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে