
পাবনার সাঁথিয়ায় ৫ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার বিষয়ে গাইড প্রশিক্ষণ দিয়েছে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নামে প্রতিষ্ঠিত শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন জানান, ৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সবার মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে। এ ধরনের প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের ক্যারিয়ারে সাফল্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ বাড়ানো হবে।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিভাগের সহকারী সম্পাদক এস এস মুতাসিম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মিসরের আল-আজহার ইউনিভার্সিটির শিক্ষক মুফতি আহমেদ শাওকী আফিফি, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির অধ্যাপক ড. নকিবুর রহমান, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. লিয়াকত হুসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল, গার্ডিয়ান পাবলিকেসন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, তুরস্কের খিরসেহির আহি এভরান ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ইন্টারন্যাশন ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের মহাসচিব মোস্তফা ফয়সাল পারভেজ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

এ ছাড়া পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমানসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় মসজিদের বিপরীত পাশের সড়কে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ এই অভিযান চালায়।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
৭ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৭ ঘণ্টা আগে