
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাঁকে স্বাগত জানান। পরে ৯টা ৪৫ মিনিটে সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। বেলা ১১টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্র্রপতি।
এরপর বেলা ১১টা ৩০ মিনিটে পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলী ট্যাংক এলাকার নিজ বাড়িতে যাবেন। সেখানে বেলা ১টায় আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। এ ছাড়া সার্কিট হাউসে রাত যাপন করবেন।
সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। বেলা ১১টায় পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডে উপস্থিত হবেন এবং বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন।
এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্টেডিয়াম, সার্কিট হাউস, আরিফপুর কবরস্থান ও তাঁর নিজ বাসভবন এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, ৫ আগস্ট-পরবর্তী সময়ে প্রায় ১৫ মাস পর নিজ জেলায় এলেন রাষ্ট্র্রপতি সাহাবুদ্দিন। এর আগে পতিত সরকারের সময় রাষ্ট্র্রপতি পাবনা সফরে এলে সাজ সাজ রব পড়ে যেত। ব্যানার, শুভেচ্ছা ফেস্টুন আর তোরণে ছেয়ে যেত পুরো এলাকা। কিন্তু এবার তাঁর সফর ঘিরে জেলায় নেই কোনো উচ্ছ্বাস। অনেকটা নীরবতা বিরাজ করছে তাঁর সফর ঘিরে।
২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৫ মে পাবনায় প্রথম সফরে যান তিনি। সব মিলিয়ে তিনি চারবার পাবনা সফর করেছেন। এটি তাঁর পঞ্চম সফর।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৫ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৫ ঘণ্টা আগে