
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকায় চরমপন্থী সংগঠনের পোস্টার ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সেগুলো অপসারণ করে। এতে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও আতঙ্ক কাটেনি।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আতঙ্ক সৃষ্টি ও জনমনে ভীতি ছড়ানোর উদ্দেশে এসব পোস্টার লাগানো হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে দেয়ালে সাঁটানো পোস্টার অপসারণ করে।
স্থানীয়রা জানায়, পোস্টার অপসারণের ফলে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু হলেও এখনে আতঙ্ক কাটেনি। তবে এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন।
এ বিষয়ে আতাইকুলা থানার তদন্ত কর্মকর্তা নাহিরুল ইসলামের জানান, এ ধরনের নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
১১ মিনিট আগে
ঢাকার সাভারে অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। তিনি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।
১৩ মিনিট আগে
আমি নিজ কাজ শেষ করে দিকে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলাম। এসময় ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ওপর পরে থাকতে দেখি। অনেক মানুষ তাকে ঘিরে ছিল। কেউ তাঁকে ধরছিল না। এরপর স্থানীয় মানুষের মাধ্যমে জানতে পারি তিনি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে
১৯ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৯ হাজার টাকার জাল নোটসহ হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সদর দশমিনা মাছ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে