
পাবনার ঈশ্বরদীতে ব্যায়ামাগারে অসুস্থ হয়ে পড়া চুরকিন ভ্লাদিমির (২৫) নামে এক রাশিয়ার নাগরিক হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাপুর নতুনহাটে রূপপুর প্রকল্পের বিদেশিদের জন্য নির্মিত গ্রিন সিটি বহুতল আবাসিক এলাকায় একটি উন্মুক্ত ব্যায়ামাগার থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
চুরকিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে এটম টেক এনারগো নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। আজ শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিদেশিদের নতুনহাট এলাকায় ‘গ্রিন সিটি’ বহুতল আবাসিক ভবনের একটি উন্মুক্ত স্থানে ব্যায়ামাগার রয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যার পর চুরকিন সেই ব্যায়ামাগারে জিম করছিলেন। এ সময় তিনি হঠাৎই অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। সহকর্মীরা তাঁকে ধরাধরি করে গ্রিন সিটি আবাসিক মেডিকেল সেন্টার নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পুলিশের সহযোগিতায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই রাশিয়ার ওই নাগরিকের মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, শুক্রবার রাতে উদ্ধারের পর আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চুরকিনের মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চুরকিনের বাড়ি রাশিয়ার ক্রাসনোদার এলাকায়। রূপপুর প্রকল্পের সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান এটম টেক এনারগো কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ সাব-ঠিকাদার প্রতিষ্ঠান এটম টেক এনারগো কোম্পানিতে হস্তান্তর ও দূতাবাসের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় স্বর্ণ ব্যবসায়ী, তাঁর ছেলে ও এক প্রতিবেশী আহত হয়েছেন। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি ফাঁকা গুলি ছোড়ে।
২ মিনিট আগে
সমস্যা-সংকট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে আড়াই লাখের বেশি অতিরিক্ত যাত্রী যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা করেছে। এতে আয় বেড়েছে ৬ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ।
৫ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯ টিতে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিটিতে একজন সহকারী শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের যাবতীয় কাজ করতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
৬ ঘণ্টা আগে
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে